Condition

জমি ক্রয় করারশর্তাবলী

  • কোম্পানীর নির্ধারিত ফরম পূরণ করে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ প্লট প্রতি বুকিং মানি ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জমা দিতে হবে। সকল লেনদেন জামিল মোহাম্মাদ রিয়েল এস্টেট প্রাঃ লিমিটেড এর অনুকুলে চেক/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে। বুকিং মানি সহ পরবর্তী তিনটি কিস্তি পরিশোধ সাপেক্ষে প্রাথমিক বরাদ্দ চুক্তিপত্র (provisional deed of agreement) দেওয়া হবে।
  • পানি, বিদ্যুৎ, গ্যাস, স্যুয়ারেজ লাইন ও টেলিফোন ইত্যাদি মেইন সংযোগ কোম্পানীর উদ্যোগে সরকারী নীতিমালা অনুযায়ী প্রকল্পে স্থাপন করা হবে। এত্দসংক্রান্ত যাবতীয় খরচাদি কাঠা প্রতি “জামিল মোহাম্মাদ সিটি” প্রত্যেক ক্রেতা নির্ধারিত হারে বহন করবেন। প্রত্যেক ক্রেতা মেইন লাইন স্ব স্ব প্লটে উপরোক্ত সংযোগ সমূহ নিজ খরচে স্থাপন করবেন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্লট বরাদ্দ দেওয়া হবে।
  • বিদেশে অবস্থানরত বাংলাদেশী/বিদেশী নাগরিকগণ সমপরিমাণ বৈদেশিক মুদ্রার টিটি/ব্যাংক ড্রাফট এর মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। উক্ত বৈদেশিক ম্রদা প্রাপ্তিকালে সংশ্লিষ্ট তফসিল ব্যাংক কর্তৃক নির্ধারিত বিনিময় হারে টাকা পরিবর্তন করা হবে।
  • প্রাকৃতিক দুযোগ, রাজনৈতিক অস্থিরতা, ধর্মঘট এবং সরকারি ও অন্যান্য নিয়ন্ত্রন বহির্ভূত কারনে প্রকল্পের উন্নয়ন কাযক্রম বিলম্বিত হলে তার জন্য কোম্পানী দায়ী থাকবে না।
  • জামিল মোহাম্মাদ সিটি কর্তৃপক্ষের নিয়ন্ত্রন বহির্ভূত কোন কারনে যদি প্রকল্পের অংশবিশেষ বাতিল বা পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে জামিল মোহাম্মাদ সিটি কর্তৃপক্ষ বুকিং মানি এবং মোট প্রদানকৃত কিস্তির অর্থ প্রকল্প বাতিলের পর আলোচনা সাপেক্ষে ফেরত দেয়া হবে।
  • জামিল মোহাম্মাদ সিটি কর্তৃপক্ষ ক্রেতার সুবির্ধার্থে অথবা অনিবায কারনে লে আউটের প্রয়োজনীয় পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবেন এবং সরকারী বিধিমালা ও ব্যবসায় রীতিনীতি অনুযায়ী কোম্পানী অত্র চুক্তিপত্রের শর্তসমূহ যেকোন সময়ে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করতে পারবে।
  • প্লট রেজিষ্ট্রেশনের জন্য দলিলের স্ট্যাম্প ডিউপি, রেজিষ্ট্রেশন ফি, ভ্যাট ও ডকুমেন্টেশন চার্জ ও তথ্যসংক্রান্ত যাবতীয় খরচাদি ক্রেতাগন বহন করবেন। প্লটের মূল্য কোম্পানীর নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী নির্ধারন করা হবে। কোম্পানীর যেকোন সময়ে প্লটের মূল্য তালিকা পরিবর্তনের অধিকার সংরক্ষন করে। তবে নির্ধারিত সময়ে প্লট বুকিং হওয়ার পর ভবিষ্যতে উক্ত প্লটের মূল্যের উপর কোম্পানী কোন প্রকার পরিবর্তন করবে না।
  • প্লট হস্তান্তরের সময় প্লটের সাইজ কম-বেশি হলে সেক্ষেত্রে মোট মূল্যের সাথে সমন্বয় করা হবে। যদি কোন কারনে প্লট গ্রহিতা প্লট নিতে অসম্মত হন এবং চুক্তি পত্র বাতিল করে প্রদত্ত টাকা ফেরত চান তাহলে গ্রাহককে লিখিত আবেদন করতে হবে। সেক্ষেত্রে বুকিং মানি অফেরত যোগ্য, পরিশোধিত অর্থের ১০% হারে টাকা কর্তন সাপেক্ষে অবশিষ্ট টাকা ১৮০ কর্ম দিবস পর কিস্তিতে ফেরত দেওয়া হবে। তবে বিক্রয় এর সময় কোন বিশেষ প্রমোশন থাকলে বা গিফট প্রদান করা হলে তার অর্থ প্রদানকৃত অর্থের সাথে সমন্বয় করা হবে।
  • প্লট বরাদ্দের পর একনাগাড়ে ৩ মাসের কিস্তি বকেয়া থাকলে বিনা নোটিশে প্লটের বারদ্দচুক্তি বাতিলের ক্ষমতা কোম্পানী কর্তৃপক্ষ সংরক্ষন করেন।
  • প্রাকৃতিক বা রাজনৈতিক কোন কারনে প্লট হস্তান্তরে বিলম্ব হলে গ্রাহককে প্রকল্পের বৃহত্তর স্বার্থে বিবেচনা করতে হবে। প্রকল্প উন্নয়ন প্রক্রিয়াসম্পন্ন হওয়া ও চুক্তি মোতাবেক মূল্য পরিশোধ সাপেক্ষে প্লট রেজিষ্ট্রেশন ও হস্তাস্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
  • প্লট গ্রহিতা শর্ত অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে বকেয়া কিস্তির উপর ৪% হারে জরিমানাসহ কিস্তিরসম্পূর্ন টাকা পরিশোধ করতে হবে।
  • প্রকল্পের অভ্যন্তরীন রাস্তাসূহ ভবিষ্যতে সঠিক উন্নয়ন-রক্ষনাবেক্ষন ও সার্বক্ষনিক তদারকির জন্য পযায়ক্রমে সিটি কর্পোরেশন/পৌরসভা/ যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। কোম্পানী কর্তৃক প্রস্তুতকৃত ব্রুশিয়ার উল্লেখিত শর্তসমূহ বরাদ্দপত্রের একাংশ বলে গন্য হবে।
প্লট ক্রয় করার নীতিমালা

যেকোন সহযোগীতার জন্য লিখুন